শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসলোতে মাদুরো প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে বিরোধীরা

সুস্মিতা সিকদার : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিনিধিদলের সাথে আগামী সপ্তাহে অসলোতে সাক্ষাৎ করতে যাচ্ছে দেশটির বিরোধী দল। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতা গুয়াইদো। গত সপ্তাহে সরকারি ও বিরোধীদলের নেতাদের নরওয়ে সফরের পর দেশটি দুই দলের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেয়। ইয়ন

গত জানুয়ারীতে বিরোধী দলীয় নেতা গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার পর দেশটিতে গভীর রাজনৈতিক সংকট দেখা দেয়। গুয়াইদোকে ল্যাটিন আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সমর্থন জানায়। তবে, এই পরিস্থিতিতে মাদুরো তার সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখতে ও সেনাবাহিনীর আস্থা ধরে রাখতে সমর্থ হন।

ভেনেজুয়েলায় মাদুরো বিরোধী বিক্ষোভের জেরে বেশ কিছু মানুষ নিহত হয়। চরম অর্থনৈতিক সংকটের কারণে ৩০ লক্ষাধিক মানুষ দেশছেড়ে চলে যায়। তাছাড়া খাদ্য ও চিকিৎসা সামগ্রী সংকটও চরম আকার ধারণ করেছে।

যদিও চলমান সংকট নিরসনে মাদুরো সরকার বিরোধী দলের সাথে সংলাপের আহ্বান জানালেও বিরোধীদল তাতে সায় দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়