শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথায় কালো কাপড় বেঁধে গুমের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

আসিফ হাসান কাজল: পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব মাইকেল চাকমাকে গুমের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছে গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি নাগরিক সংগঠন। রোববার (২৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পারফর্মিং আর্ট প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিবাদ করেন তারা।

পারফর্মিং আর্ট শেষে সাইদিয়া গুলরুক আমাদের সময় ডট কমকে বলেন, মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করেন। গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। তার পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ অস্বীকার করে। এই মর্মে গত দুইদিন আগে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে, যাতে দ্রুত তদন্ত করে মাইকেল চাকমা কোথায় আছেন তা খুঁজে বের করা হয় ও সকলের সামনে হাজির করা হয়।

তিনি আরো বলেন, আমরা আশঙ্কা করি আমাদের দেশে যে ঘুমের রাজনীতি চলছে তারই শিকার মাইকেল চাকমা। এই অবস্থা কোনভাবেই চলতে পারে না। যদি কেউ অন্যায় করে থাকে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী কোনভাবেই আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যেতে পারে না।

সংগঠনের সদস্য মাহাতাব হোসেন বলেন, গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামক এই সংগঠনে শিক্ষক-সাংবাদিক-সাধারন মানুষ এক জোট হয়েছে মাইকেল চাকমাকে যেন খুঁজে বের করা হয়। এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। কয়েকদিন পর পরই একেকজন ঘুম হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এর অবসান চাই।

পারফর্মিং আর্টে সংগঠনের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়