শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে আমার ডেঞ্জার ম্যান সাকিব, বললেন পন্টিং

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ নয় মাস ইনজুরির কারণে খেলার বাইরে ছিলেন সাকিব আল হাসান। যেকারণে এই সময়টুকু ওয়ানডে অলরাউন্ডারের নাম্বার ওয়ান র‌্যাঙ্কিং হারিয়ে ফেলেন। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ফিরেই আবার সেই হারানো মুকুট ফিরে পান সাকিব। তার এই অলরাউন্ড নৈপুণ্যের কারণে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং আসন্ন বিশ্বকাপে সাকিবকে ডেঞ্জার ম্যান হিসেবে বেছে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই কিংবদন্তি বলেন, ‘বিশ্বকাপে আমার ডেঞ্জার ম্যান হবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে খেলে আসছেন। বাঁহাতি মিডেল অর্ডার ব্যাটসম্যান। ভিন্ন ভিন্ন জায়গায় রান করে থাকেন তিনি। স্কয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী। ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ড ম্যান অঞ্চলে রান তুলতে পারেন। বোলার হিসেবে সাকিব যথেষ্ট চতুর।’

পন্টিং আরো বলেন, ‘সাকিব কখনই বড় টার্ন করানো স্পিনার ছিল না। গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশিরভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করে। সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম। গতি ও ফ্লাইটে পরিবর্তন এনে উইকেট নেয়ার চেষ্টা করেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। বিগ ব্যাশে খেলেছে, আইপিএলে খেলছে গত ছয়-সাত বছর ধরে। আপনি যদি বাংলাদেশ দলের দিকে তাকান, তাহলে সাকিব ও তামিমের দিকে নজর যেতে বাধ্য।’

ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে ইনজুরি সমস্যায় ভুগছিলেন সাকিব। জাতীয় দলের বাইরেও ছিলেন বেশ কিছুদিন। তবে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দলে ফিরলেও ফাইনালের আগে চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

  • সর্বশেষ