শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল কসমেটিকস: চীন থেকে আনা হয় খালি কৌটা, চকবাজারে ভরা হয় কেমিক্যাল

মুসবা তিন্নি : রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে নকল কসমেটিকস তৈরির কারখানা ও গুদাম সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ছয় জনকে দুই বছর করে কারাদণ্ড , ২৩ লাখ টাকা জরিমানা এবং ৯টি দোকান ও গোডাউন সিলগালা করে দিয়েছে র‌্যাব। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আরটিভি অনলাইন

র‌্যাব থেকে জানানো হয় , চকবাজারের পাইকারি বাজারের একসঙ্গে বেশি বিক্রির সুযোগে ছোট ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে ভেজাল কসমেটিকস তৈরির কারখানা গড়ে তুলেছে ব্যবসায়ীরা। এখানে নামি-দামি সব ব্র্যান্ডের নকল পণ্য তৈরি হয়। মূলত চীন থেকে যেকোনো ব্রান্ডের খালি কৌটা আমদানি করে ঢাকায় কেমিক্যাল ভরা হয়। তারপর এগুলো বাজারে ডোভ, লেকমি, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলিসহ বিভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করা হয়। এছাড়াও অসাধু ব্যবসায়ীরা বিদেশি কোম্পানির তৈরিকৃত সাবান, লোসন, লিপস্টিক, নেইলপলিশ, বডিস্প্রে, পার্টি স্প্রে, পাউডার ও ফেইস ওয়াশ বিএসটিআই এর নকল সিল ও কোম্পানির মোড়ক নকল করে ব্যবহার করেছে। তেল থেকে শুরু করে রং উজ্জ্বল করার ক্রিম সবই এখানে নকল করা হয়। প্রতিদিন ব্যবহারের প্রায় ৩০টি প্রসাধনী সামগ্রী নকল হয় চকবাজারে।

র‌্যাব-১০ এর (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মেজর আনিসউজ্জামানের নেতৃত্বে একটি দলের সহযোগিতায় শনিবার দুপুর থেকে দিনব্যাপী অভিযানে পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান , অভিযানের সময় ১৫টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানে ক্ষতিকারক কেমিক্যাল দ্বারা তৈরি নানান ধরনের প্রসাধনী পাওয়া গেছে। এদিকে মোহাম্মদপুর ও মিরপুরে ২১টি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া রাজধানীর মোহাম্মদ কৃষি মার্কেট ও মিরপুর সহ চারটি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ