শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়া আহসানের মতো অভিনেত্রী হতে চান তনামি হক

মহিব আল হাসান : আসন্ন ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। শুরু থেকেই ছবিটা আলোচনায় ছিলো। এখন পর্যন্ত ঈদের ছবি হিসেবে আলোচনায় রয়েছে। তারকা বহুল এই ছবিতে নতুন নায়িকা নিয়ে চমকের কথা বলেছিলেন নির্মাতা। চমক হিসেবে এ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমার রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত তনামি হকের। ছবিতে গুরত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘পাসওয়ার্ড’ সিনেমায় শবনম বুবলীর বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে তার নাম শান্তা। আর এই শান্তা নাম নিয়ে বড় পর্দায় এত বড়পরিসরে অভিষেক হচ্ছে তার। নিজের প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ¡সিত তিনি। মায়াবী হাসি, রুপের ঝলকানি আর অভিনয়ের প্রতিভায় ঢাকাই ছবির দর্শকদের হৃদয় জয় করতে চান। জয়া আহসানকে আইডল মেনেই ঢাকাই সিনেমায় পাড়ি দিতে চান আপন মহিমায়।
তনামি বলেন, ‘ধন্যবাদ জানায় আমি মালেক আফসারী স্যারকে। সিনেমায় পথচলার শুরুতে আমাকে তারকাবহুল একটি ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। প্রথমদিন ক্যামেরায় শট দিতে গিয়ে নার্ভাস ছিলাম। সেই বিষয়টি শ্রদ্ধেয় নির্মাতা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি আমার নির্মাতার উপর সত্যি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সহশিল্পীদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমি প্রথমে অনেকটা ভয়ে ছিলাম। এত বড় বড় সুপারস্টারদের সাঙ্গে আমি আনাড়ি একজন কাজ করছি। তাদের সাথে কাজ করতে পারবো তো? অনেক বড় মাপের শিল্পী ওনারা। এগুলো ভেবেই কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু ইউনিটের সকলেই এতটায় হেল্পফুল পরবর্তীতে এই চিন্তাগুলো মাথায় ছিলো না। বিশেষকরে বুবলী আপু আমাকে অনেক বুঝিয়ে দিয়েছেন। কাজ করার মনোবল বাড়িয়ে দিয়েছেন।’
অভিনয়ে নিজের দ্যুতি ছড়াতে চান তিনি। কাজ করে দর্শকদের মনে ধারণ হয়ে থাকতে চান নবাগত এই উঠতি নায়িকা। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ে মুগ্ধ হয়ে চলচ্চিত্রে তার পথচলা। জয়া আহসানের মতো নিজেকে অভিনেত্রী হিসেব গড়ে তুলতে চান তিনি।

নিজের প্রথম ছবি ‘পাসওয়ার্ড’ দেখার আমন্ত্রণ জানিয়ে তনামি বললেন, বেশি বেশি বাংলা সিনেমা দেখুন। বাংলা সিনেমার সাথে থাকুন। বিশেষ করে আমার এই ছবিটা দেখবেন। আমার অভিনয় ভালো কিংবা খারাপ দুটো নিয়ে আমার আলোচনা-সমালোচনা করবেন। যেনও আমি নিজের অভিনয় শুধরে নিয়ে এদেশের রুপালি পর্দায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে থাকতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়