শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকদের ভোটে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার পন্টিং

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার এক জরিপে দর্শকদের ভোটে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার থেকে শুরু করে বর্তমান দলের সকল ক্রিকেটাররাও মতামত দিয়েছেন এ জরিপে।

বিশ্বকাপ ট্রফি আর রিকি পন্টিং। দু’জন দু’জনার। বিশ্বমঞ্চে সবচেয়ে সফল ক্রিকেটার। পরপর তিনবার উঁচিয়ে ধরেছেন স্বর্ণালী ট্রফি। কাপ্তান হিসেবে দু’বার। সমর্থকদের মনেও যে আসন গেড়ে নিয়েছেন পন্টিং। আরো একবার প্রমাণ হলো সেটি। দেড় মিলিয়ন সমর্থক দিয়েছেন তাদের রায়, পন্টিংই সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ভোট দিয়েছেন ১৫ লাখ সমর্থক। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ১৬ ক্রিকেটার। ব্রেট লি, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ, ডেনিস লিলিদের পেছনে ফেলে ফাইনালে উঠেন পন্টিং ও গিলক্রিস্ট। দুই জনের মধ্যে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত গিলি’কে হারিয়ে সেরা হন পন্টিং।

এ জরিপ ধারা জানা গেছে অস্ট্রেলিয়ার এ প্রজন্মের ভাবনা। সমর্থকদের মতো তারাও বিভক্ত গিলক্রিস্ট-পন্টিংয়ে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বললেন তার সহকারী পন্টিংয়ের নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়