শিরোনাম
◈ হরমুজ সংকট কাটাতে ওমানের নতুন কূটনৈতিক উদ্যোগ ◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিপজিগকে উড়িয়ে দিয়ে জার্মান কাপের চ্যাম্পিয়ন বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : শনিবার বার্লিনে জার্মান কাপের ফাইনালে লিপজিগকে ০-৩ গোলে হারিয়ে শিরোপা জিতলো বায়ার্ন। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানির সফলতম দলটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের ২৯তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। অস্ট্রিয়ান ডিফেন্ডার দাভিদ আলাবার ক্রসে হেডে জাল খুঁজে নেন এবারের বুন্ডেসলিগায় সর্বোচ্চ ২২ গোল করা লেভানদফস্কি।

দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে কোমান ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বায়ার্ন। ডান পায়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান ফরাসি এই মিডফিল্ডার।

৮৫তম মিনিটে চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেভানদফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার ৪০তম গোল।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ১৯তম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ দিকে বিদায়ী ফরোয়ার্ড আরিয়েন রবেন ও উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরিকে বদলি নামান কোচ। দলের সাফল্যে অভিজ্ঞ দুই ফুটবলারের শেষটা হলো দুর্দান্ত।

এর আগে বুন্ডেসলিগায় শেষ দিনে গড়ানো শিরোপা লড়াইয়ে গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে গোল উৎসব করে টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় মিউনিখের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়