শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে কতটা কাজ করেছে তাঁর জন্মকুন্ডুলী

শেখ নাঈমা জাবীন : কথায় আছে ভাগ্যের লিখন নাকি কেউ খন্ডাতে পারেন না। তাই ভারতের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আপামর ভারতবাসীর একটাই প্রশ্ন ছিলো নরেন্দ্র মোদীই কি দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হচ্ছেন, নাকি তাঁকে টেক্কা দেবেন রাহুল গান্ধী? অবশেষে জানা গেলো উত্তর। যুগশঙ্খ
তাই নরেন্দ্র মোদীর জন্মকুÐলীর গ্রহ সমন্বয়ের অবস্থান ভাগ্য বিচারের ছক দেখে নেওয়া যাক-
জন্মকুÐলীর গ্রহগত অবস্থান তার ফলাফল বিচারের জন্য জন্মতারিখ, সময় এগুলোর প্রয়োজন। নরেন্দ্র মোদীর জন্মতারিখ হলো ১৭/০৯/১৯৫০। জন্ম স্থান গুজরাতের ভাদনগর। জন্ম বার রোববার। জন্ম সময় সকাল ৯টা ৩৪ মিনিট।
নরেন্দ্র মোদীর জন্মকুÐলীর অনুযায়ী জন্মরাশি বৃশ্চিক, লগ্ন তুলা এবং দেব গণ। শনির দশায় জন্ম গ্রহণ করেন। শনির ভোগ্যদশা ১২ বছর ৪ মাস ২৬ দিন। বর্তমানে মোদীজীর চন্দ্রের দশা চলছে। চন্দ্রের দশা আরম্ভ হয়েছে ১৩/২/২০১৩ এর পর এবং থাকবে ১৩/২/২০২৩ সাল পর্যন্ত। এই দশায় ২০১৪ সালে তিনি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে বুধের অন্তর্দশা চলছে এবং চলবে ১৩/৬/২০২০ পর্যন্ত। বর্তমানে প্রত্যন্তর্দশা চলছে শুক্রের এবং চলবে ২০/৯/২০১৯ পর্যন্ত।
নির্বাচনে জয়লাভের মাধ্যমে সাফল্য এলেও তার আগে মোদীকে বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হয়েছে। কারন গ্রহগত অবস্থান অনুযায়ী নরেন্দ্র মোদী বর্তমানে বৃহস্পতির বক্রগতিতে সঞ্চারের ফলে সাফল্য এলেও তা শুক্রের প্রত্যন্তর্দশায় তিনি বাধার মধ্য দিয়ে সাফল্য পাবেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়