শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মার্মার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জর্দান পাড়া এলাকার গহীন জঙ্গল থেকে অপহরণের ৩ দিন পর তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রাজবিলা ইউনিয়নের জর্দান পাড়া এলাকার গহীন জঙ্গলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও আত্মীয় স্বজন ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করে এটি অপহৃত আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মার্মার লাশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, অপহৃত চ থোয়াই মং মার্মার লাশ পাওয়া গেছে। জর্দান পাড়ার জঙ্গলে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে যাই। সেখানে তার আত্মীয় স্বজন দলীয় নেতাকর্মীরাও ছিল। তারা সবাই লাশটি দেখে চিনতে পেরেছে।

উল্লেখ্য, গত বুধবার রাত ৯টার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার চ থোয়াই মং মার্মাকে তার খামার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আওয়ামী লীগ জনসংহতি সমিতি জেএসএস কে দায়ি করে। এর আগে গত ১৭ই মে কুহালং ইউনিয়নে আওয়ামী লীগের আরেক কর্মীকে হত্যা করে সন্ত্রাসীরা।

এর আগে গত ৯ই মে ওই এলাকায় সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর দু’দিন আগে গত ৭ই মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এছাড়া অপহরণ করা হয় পুরাধন তংচঙ্গা নামের অপর এক কর্মীকে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

  • সর্বশেষ