শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত থাকতে বললেন বরিস জনসন

লিহান লিমা: ব্রেক্সিট নিয়ে কোন সিদ্ধান্তে আসতে না পারার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের পর চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্য প্রস্তুত থাকতে বলেছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দ্য ইন্ডিপেনডেন্ট, গার্ডিয়ান

থেরেসার উত্তরসূরীদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে থাকা বরিস জানান, ব্রাসেলসের সঙ্গে ব্রিটেন চুক্তিতে পৌঁছাক কিংবা না পৌঁছাক, ব্রিটেনকে ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন থেকে বের করে নেবেন তিনি। সুইজারল্যান্ডে এক অর্থনৈতিক সম্মেলনে বরিস বলেন, ‘চুক্তি হোক কিংবা না হোক, আমরা ৩১ অক্টোবরের মধ্যে ইইউ ছাড়ব। সেরা চুক্তিতে পৌঁছানোর জন্য একটি সেরা উপায় হলো, কোন চুক্তি হবে না এর জন্য প্রস্তুত থাকা। জনসন আরো জানান, চুক্তিবিহীন ব্রেক্সিটের সম্ভাবনার পূর্বে তিনি ব্রাসেলসের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, ‘নতুন নেতার ভিন্নভাবে কাজ করার সুযোগ থাকবে।’ যদিও থেরেসার পদত্যাগের পর ইউরোপিয় কমিশনের প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার বলে দিয়েছেন, ‘নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে থেরেসার মতেই সহযোগিতামূলকভাবে কাজ করা হবে। তবে থেরেসার সঙ্গে করা ব্রেক্সিট চুক্তি নতুন করে আর সমঝোতার জন্য উন্মুক্ত করা হবে না।’ ফ্রান্স, জার্মানিসহ ইইউভুক্ত দেশগুলোর নেতারাও বলেছেন, ব্রিটেনকে অবশ্যই ব্রেক্সিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে হবে।

এদিকে মডারেট টোরিরা চুক্তিবিহীন ব্রেক্সিট সম্পর্কে সতর্ক করে বলেছেন, এটি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। সাবেক অ্যাটর্নী জেনারেল ডোমিনিক গ্রেইভ বলেন, কনজারভেটিভ দল হয়তো তাদের বর্তমান মেয়াদ পূরণ করতে পারবে না। ইতোমধ্যেই ব্রেক্সিট সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনসহ দুই প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বাজিয়েছে। নতুন প্রধানমন্ত্রী যেই হোন না কেন তাকে ব্রেক্সিট ধাক্কা মোকাবেলা করতে হবে।

  • সর্বশেষ