শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যালেঞ্জ গ্রহণ করলাম, বললেন মেয়র আতিকুল

আসিফ কাজল : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, নগরবাসী নিরাপদ নগর, নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি তুলেছে। এটা সময়ের দাবি, নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আর এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগীতা দরকার।

শনিবার ২৫ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক নগর সংলাপে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, মেয়র হবার আগে মশার গুনগুনানি এবং যানজট আমার খুবই অপচ্ছেন্দের ছিল। এ কারণে হয়তো সৃষ্টিকর্তা আমাকে মেয়র করেছেন। রাজধানীর বিদ্যমান এসব সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত, খাল দখলমুক্ত করা, টেকসই আবর্জনা ব্যবস্থা নিশ্চিত করা, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখি কার্যক্রম গ্রহণ করে বাস্তবায়ন শুরু হয়েছে। ধীরে ধীরে নগরবাসী এর সুফল পাবেন।

মেয়র বলেন, কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসিকে দায়িত্বশীল হতে হবে। বর্জ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছে সিটি করপোরেশন। ঢাকার পূর্বে নতুন ১৮ টি ওয়ার্ড হচ্ছে। নতুন যে ওয়ার্ড হচ্ছে সেখানে সেন্ট্রাল ডাম্পিং সিস্টেম থাকবে। সংলাপে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের সভাপতি অমিতোষ পাল, সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, পরিবহন বিশেষজ্ঞ ড. সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়