শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্পাহানী আরিফ জাহানের ছবি থেকে সরে দাঁড়ালেন অধরা

বিনোদন প্রতিবেদক : যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের নতুন সিনেমা থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়িকা অধরা খান। বারবার ছবির গল্প ও নাম বদল হওয়ার কারণে তিনি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

গত বছর ৯ জুন ঢাকা ক্লাবে সাংবাদিকদের সাথে নায়িকা অধরাকে ‘ড্রিমগার্ল’ ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেন ইস্পাহানী আরিফ জাহান। চলতি বছরের মার্চ মাসে ‘ড্রিমগার্ল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। তখন জানানো হয়, সিনেমাটিতে অধরার সাথে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। জুনে শুরু হবে এর শুটিং। হটাৎ করেই বদলে যায় ছবির নাম ও গল্প। বিষয়টি নিয়ে বিরক্ত হন অধরা।

অধরা বলেন, ‘গত বছর মে মাসের দিকে আমাকে ছবির গল্প শুনান পরিচালক। গল্পটা আমার কাছে ভালো লাগে। যেহেতু ছবির নাম ‘ড্রিম গার্ল’। আর সেখানে নাম ভুমিকায় আমি অভিনয় করবো। আলাদা একটা দুর্বলতাও কাজ করেছে। গত বছর জুন মাসে ঢাকা ক্লাবে সাংবাদিকদের সাথে ছবির নায়িকা হিসেবে পরিচয় করিযে দেবার পর থেকেই আমি ছবির চরিত্রটার জন্য নিজেকে তৈরী করছিলাম। প্রায় এক বছর ধরে আমি নিজেকে তৈরী করেছি। হটাৎ করে ছবির গল্প,নাম, চরিত্র সব বদলে যাবার পর ছবিটি আর আমার করতে ইচ্ছে করেনি। পরিচালক স্যারকে সরাসরি বলতে সাহস পাচ্ছিলাম না। তবে ইউনিটের লোককে জানিয়েছি চলতি মাসের শুরুতে।

অধরা আরো বলেন, ‘আমি অনেক বেশি ছবিতে কাজ করতে আসিনি। ভালো কিছু ছবিতে অভিনয় করতে চাই। ছবির গল্পে আমার যে চরিত্রটা আছে সেটা পর্দায় ফুটিয়ে তোলতে চাই। যে কারনে চরিত্রটা নিজের মধ্যে ধারন করতে চাই। একটু সময় নিয়ে আমি কাজটি করতে চাই। সবাই দোযা করবেন আমি যেনো ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে পারি।
শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় পথচলা অধরা খানের। এই ছবিতে অধিরা নায়ক সাইমনের সাথে জুঁটি বাধেন। এছাড়াও অধরা খান ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী। মুক্তির অপেক্ষায় আছে শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’। এই ছবিতে অধরা নায়ক আসিফ ন‚রের সাথে জুটি বাঁধেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়