শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার সুচিকিৎসার দাবিতে নগর বিএনপির বিক্ষোভ

শিমুল মাহমুদ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বেলা ১২টার দিকে  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন।  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে মিছিলে দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ, সহ-সভাপতি ইউনুস মৃধা, নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, ফরিদ উদ্দিন আহমেদ, মীর হোসেন মিরু, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুঁইয়া নান্টু, জাফর আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, বংশাল থানা বিএনপি নেতা তাইজুদ্দিন আহমেদ, সূত্রাপুর থানা বিএনপি নেতা আব্দুল আজিজ, ডেমরা থানা বিএনপি নেতা আবুল হাশেম, ধানমন্ডি থানা বিএনপি নেতা কাবিরুল হাসান, পল্টন থানা বিএনপি নেতা ফিরোজ পাটোয়ারী, কদমতলী থানা বিএনপি নেতা বাদল রানা, সূত্রাপুর থানা বিএনপি নেতা আক্তার লালবাগ থানা বিএনপি নেতা সুইটসহ বিভিন্ন থানা বিএনপি’র নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বক্তব্য দেন।

খালেদা জিয়া ভয়ানক অসুস্থ উল্লেখ করে অবিলম্বে তিনি তার সুচিকিৎসার জন্য নি:শর্ত মুক্তির জোর দাবি করেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়