শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বজ্রপাতে ৪ ধানকাটা শ্রমিকের মৃত্যু

ফাতেমা ইসলাম : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই গ্রামে বজ্রপাতে চার ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও তিন শ্রমিক। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রামাইল ও ওলিদহ গ্রামে এ ঘটনা ঘটে। দেশ রুপান্তর

বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে ৭-৮ জন শ্রমিক ওই গ্রামে চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকেরা রামাইল গ্রামের খোলায় ঘুমিয়ে পড়েন।

রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে একই সময় উপজেলার সলঙ্গা ইউনিয়নে ওলিদহ গ্রামে বজ্রপাতে আরও দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, বজ্রপাতে নিহতদের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়