শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লোকসভায় বেড়েছে মুসলিম সাংসদ, একজনও নেই বিজেপির

মুসবা তিন্নি : ভারতের লোকসভা নির্বাচনে জয়ী ২৭ মুসলিম সাংসদের একজন এআইএমআইএমের আসাদ উদ্দিন ওয়াইসি। আরটিভি অনলাইন

তবে আশার কথা চলতি সংসদে ২৭ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকেই জিতেছেন ১২ জন। কেরালা এবং জম্মু ও কাশ্মীর থেকে তিনজন করে। আসাম ও বিহার থেকে দুজন এবং পাঞ্জাব, মহারাষ্ট্র , তামিলনাড়ু , লাক্ষাদ্বীপ ও তেলাঙ্গানা থেকে একজন করে মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন।

গতবারের তুলনায় এই সংখ্যাটা চারজন বেশি। গতবার লোকসভা নির্বাচনে ২৩ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন পেলেও ওই ২৭ মুসলিম সাংসদের মধ্যে একজনও কিন্তু বিজেপির টিকিটে জেতেননি। যদিও বিজেপি ছয়জন সংখ্যালঘুকে প্রার্থী করেছিল। এই ২৭ জনের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা , এআইএমআইএমের আসাদ উদ্দিন ওয়াইসি , সমাজবাদী পার্টির আজম খানের মতো হাইপ্রোফাইলরা। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ