শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে তিন’শর বেশি রানকে ভয় পান না রুবেল

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাহাড়সম রান হবে তা আগে থেকেই ধারণা করা যাচ্ছে। পাকিস্তান ও ইংল্যান্ডের সিরিজের দিকে তাকালেই বুঝা যেখানে প্রতিটি ম্যাচে ৩শ’র উপরে রান হয়েছে। এছাড়া গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যেকার প্রস্তুতি ম্যাচেও তিনশ’র বেশি রান করেছে প্রোটিয়ারা। সুতরাং বুঝাই যায় বিশ্বকাপে ব্যাটসম্যানদেরই হতে যাচ্ছে। তবে এই রান নিয়ে ভয় পাচ্ছেন না বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন।

শুক্রবার সাংবাদিকদের রুবেল জানালেন, যতই রানের খেলা হোক, চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত, ‘আয়ারল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেললাম। ইংল্যান্ডেও খেলার অভিজ্ঞতা আছে আমাদের। জানি এখানে আমাদের বোলারদের জন্য কাজটা কঠিন হবে। এখানে ৩০০-৩৫০ রান সহজেই হয়ে যায়। এখানে আমরা কীভাবে সফল হতে পারি অবশ্যই একটা পরিকল্পনা থাকবে আমাদের। এটা নিয়ে কাজ করতে হবে কীভাবে আমরা কম রান দিতে পারি বা উইকেট বের করতে পারি।’

দলের ছোট খাটো চোট সেরে উঠেছে। সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজে চোট পেয়েছেন এখন তিনি সুস্থ আছেন। তাছাড়া মাহমুদউল্লাহ কাঁদের চোটের কারণে বোলিং করতে পারছেন না তিনিও এখন মোটামুটি বোলিং করতে পারছেন যা বিশ্বকাপে পার্টটাইম বোলার হিসেবে কাজে লাগবে।

রুবেল মনে করেন, দলের এই চনমনে চেহারাটাই তাদের সহায়তা করবে এবারের টুর্নামেন্ট রাঙাতে, ‘সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবশেষ ত্রিদেশীয় সিরিজে আমরা খুব ভালো ব্যাটিং, বোলিং করে বিশ্বকাপে পা রেখেছি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আশা করি সবাই ধারাবাহিকতা ধরে রাখবে। সবাই যদি নিজের ভ‚মিকা বোঝে, ভালো করতে পারে, আশা করি ভালো কিছুই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়