শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঢাবি ভিসি

মহসীন কবির: জাতীয় কবি নজরুলের ১২০তম জন্মবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শনিবার (২৫ মে) সকালে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো ঢাবি ভিসি বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু প্রথমে যে সিদ্ধান্ত নিলেন সেটি হলো নজরুলকে সমমর্যাদায় এবং একইভাবে তাকে নিজ মহিমায় আসীন করে ঢাকাতে আনা। সেটি ছিল বঙ্গবন্ধুর একটি বলিষ্ঠ এবং সময়পোযোগী পদক্ষেপ। কেননা নজরুলের চেতনা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল। নজরুল বাঙালি মানসকাঠামোতে যে অসামান্য স্থান দখল করে আছেন সেটি সম্মান করে তখন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনলেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি সব ধরনের ব্যবস্থা করলেন।

এরপর কবি নজরুলের কবরে ঢাবির বিভিন্ন হল, বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়