শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগে নতুন করে সিভি নেয়া হচ্ছে

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পদপ্রাপ্তদের নতুন করে জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে। বিষয়টি নিশ্চিত করেছে কমিটিতে সাহিত্য সম্পাদক পদপ্রাপ্ত আসিফ তালুকদার। তবে এটি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত নয় বরং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট আপডেট (হালনাগাদ) করার জন্য বলে জানান তিনি।

১৩ মে ২০১৯ সোমবার ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নানা অভিযোগ উঠে পদপ্রাপ্ত প্রায় ৯৯ জন নেতার নামে। মাদকের সাথে জড়িত থাকা, হত্যা মামলার সাথে জড়িত থাকা, বিবাহিত হওয়া, বাংলাদেশের স্বাধীনতায় বিরোধীতাকারীর সন্তান হওয়া এবং প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে জড়িত থাকার মত আরো অনেক অভিযোগ দেন পদপ্রাপ্তদের বিরুদ্ধে পদবঞ্চিতরা।

১৫মে মধ্যরাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৭ পদপ্রাপ্ত নেতার নাম প্রকাশ করেন।

নতুন করে সিভি নেয়ার উদ্দেশ্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে নতুন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ জানানোর জন্য কিনা জানতে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে একাধিকবার মুঠোফোনে কল করলেও তারা রিসিভ করেন নি। তবে উক্ত কমিটিতে সাহিত্য সম্পাদক পদপ্রাপ্ত আসিফ তালুকদার মুঠোফোনে বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হচ্ছে।

তিনি জানান,পদপ্রাপ্তদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য নতুন করে সিভি নেয়া হচ্ছে না বরং এটি নেয়ার কারণ হল বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটকে হালনাগাদ (আপডেট) করা। বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটকে আপডেট করতেই পদপ্রাপ্তদের কাছ থেকে নতুনকরে এই সিভি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ