শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মেঘনা ও গোমতী সেতু এবং পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সালেহ বিপ্লব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে-ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মিত ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু উদ্বোধন করবেন।

এরপর তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে নতুন আন্তঃনগর ট্রেন “পঞ্চগড় এক্সপ্রেস” উদ্বোধন করবেন।

সন্ধ্যায় গনভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে  ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে যোগ দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়