শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর আমের আড়তে র‌্যাবের অভিযান

মাসুদ আলম : রাজধানীর মিরপুর শাহআলী দিয়াবাড়ি এলাকায় আমের আড়তে অভিযান পরিচালনা করছে র‌্যাব-৪। শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, ল্যাংড়া আম ৭ জুনের পর পাওয়ার কথা। এখনই ফলের দোকানে পাওয়া যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ব আম রাসায়নিক কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানে বিপুল পরিমাণ ল্যাংড়া ও গুটি আম জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। অভিযানে উপস্থিত রয়েছেন কৃষি অফিসার নুরজাহান। এর আগে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে র‌্যাব ৪শ মণ আম ধ্বংস করে। ৯টি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়