শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লিজ তাদের কেউ বোঝান, পুরো বাসটা এই রাষ্ট্রের নাগরিকদের জন্য

বীথি সপ্তর্ষি : বাসে পুরুষ সিট বলে কিছু নেই। শুধু মহিলা সিট বলেও কিছু নেই। মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নয়টা সংরক্ষিত সিট আছে। শুধু মহিলা হওয়ার কারণে শারীরিকভাবে অসক্ষম, অসুস্থ, শিশু হওয়ার কারণে প্রাধান্যযোগ্য ও প্রতিবন্ধী হবার কারণে প্রতিবন্ধকতা থাকে বলেই সিটগুলো সংরক্ষণের নিয়ম আছে। এই ‘নয়টা সিট বাদে বাকি সব সিট পুরুষদের’ বলে মনে করা সকলেই দেশ মানে পুরুষ বোঝে, বাস মানে পুরুষ বোঝে, যাত্রী মানে পুরুষ বোঝে, অফিস মানে পুরুষ বোঝে, কলিগ মানে পুরুষ বোঝে, ক্রিকেট মানে পুরুষ বোঝে। মানে নারী সম্পর্কিত কিছু হলে সেটা উল্লেখ করতে হবে, ব্রাকেটে বা লাল কালিতে!

প্লিজ তাদের কেউ বোঝান, পুরো বাসটা এই রাষ্ট্রের নাগরিকদের জন্য। সংরক্ষিত সিট দুর্বলদের আর বাকি সিটগুলো সকলের। আরো বোঝান, এই সংরক্ষিত সিট খালি না পেলে সরকার নারীদের চলাচলের জন্য উবারের ভাড়া দেয় না। এমনকি প্রাইভেটকারও কিনে দেয় না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়