শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই পার্লামেন্ট কার স্বার্থ দেখবে?

মাহফুজুর রহমান : আগে ভারত থেকে চাল আমদানিতে এনবিআর ২৭ শতাংশ শুল্ক আরোপ করতো, এখন নানা সমালোচনার মুখে, ধানের বাম্পার ফলন হওয়ার কারণে চাল আমদানি নিরুৎসাহিত করতে (ধোঁকা) সরকার এনবিআরকে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করার আদেশ দিয়েছে। এখন নানামুখী সমস্যা... ভারত থেকে আমদানি কমে গেলে, দেশীয় সিন্ডিকেটেরা কৃষকের কাছ থেকে (সরকারকে তো ধান চাল না কিনতে বা সীমিত পরিমাণ কিনতে সম্মত করাতে পেরেছেই,) ধান-চালের গুদামে স্টক করে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, যেন মানুষ চালের কৃত্রিম বাজার সংকটে হাহাকার করে, যেন সরকার আবার আগের ২৭ শতাংশ বা আরও কম শুল্কে (সরকারের আয় কমুক আপত্তি নেই) ভারত থেকে চাল আমদানির আদেশ বহাল রাখেন!

তাছাড়া ভারত কি এটা মানবে? নাকি আমেরিকা-চীনের বাণিজ্য যুদ্ধের মতো হবে? সরকারের প্রচুর অর্থ আছে তবে নাকি গুদাম নেই! সরকারকে এই গুদাম বানাইতে নিরুৎসাহিত করলো কে? মিলের মালিক, চাতালের মালিক... এরা কি যাতা লোক? এরা এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করে জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে, এরা নিজেরাও পার্লামেন্টে আইসা গেছে অথবা এদের টাকা খাওয়ারা পার্লামেন্টে আইসা গেছে। এখন এই পার্লামেন্ট কার স্বার্থ দেখবে ওহে বোকা-উকা পাবলিক? মাথায় তোমার ঘিলু আছে নাকি গু? সরকার গুদাম কেন বানাইলো না? সরকারি জায়গা লিজ নিয়া অথবা দখল কইরা সিস্টেম কইরা ব্যাংক লোন নিয়ে তারা গুদাম বানাইলো। কোল্ড স্টোর বানাইলো। এই পার্লামেন্ট কার স্বার্থ দেখবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়