শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৮:১২ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয়ান ইসলাম গঠন করতে বললেন জার্মানির দুই রাজনীতিবিদ

জাবের হোসেন : ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জানিয়েছেন জার্মানির দুই বিশিষ্ট রাজনীতিবিদ। স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে এ দাবি জানান তারা। ডয়েচ ভেলে

আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে, শিরোনামে প্রবন্ধটি লিখেছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুটার। প্রবন্ধটিতে এ দুই রাজনীতিবিদ বলেন, ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রগতিশীল ইসলাম গঠনের বিষয়ে জোর দিয়ে তারা মত প্রকাশ করেন, ইউরোপের সমাজ সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি প্রগতিশীল ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন।
জার্মানির এ দুই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, প্রতিক্রিয়াশীল নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদেরকে ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত। ইউরোপিয়ান ধারার ইসলামের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকে ধারণ করবে।

বৃহস্পতিবার প্রকাশিত প্রবন্ধে ইউরোপের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।
ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তারা বলেন, মেয়েদের বোরকা পরে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত।

উল্লেখ্য এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য। তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়