শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূরুঙ্গামারীতে বিধবা ভাতার টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট  : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বৃদ্ধার বিধবা ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আঃ ছামাদের স্ত্রী সোনাভান বেওয়া বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরের সমাজ সেবা কার্যালয় থেকে তিন মাসের বিধবা ভাতা বাবদ ১৫শ’ টাকা পান। এ সময় সাদা জামা গায়ে দেয়া এক ব্যক্তি তার বিধবা ভাতার বইটি দেখতে চায়। ভাতা বই দেখার এক পর্যায়ে সেই ব্যক্তি সোনাভান বেওয়াকে বলেন টাকাগুলো দেন বইয়ের ভিতরে রেখে দেই তাহলে আর হারাবে না। সহজ সরল সোনাভান বেওয়া ওই ব্যক্তির হাতে টাকা দিলে সহায়তার আশ্বাস দেয়া সেই ব্যক্তি সোনাভান বেওয়ার ভাতা বই ফেরত দিয়েছে ঠিকই কিন্তু টাকা আর ফেরত দেয়নি। ভাতার পনের’শ টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় বিধবা বৃদ্ধা কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী সোনাভান বেওয়ার বর্তমান বয়স ছেষট্টি বছর। স্বামী ও পুত্র মারা যাওয়ায় বৃদ্ধা সোনাভান বেওয়া মেয়ে জামাই হাকিমের বাড়িতে বসবাস করছেন।

ইতিপূর্বেও উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একাধিকবার বয়স্ক ভাতা ও বিধবা ভাতার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। এলাকার সচেতন মহলের অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই চুরি ও ছিনতেইয়ের মতো ঘটনা ঘটছে।

উৎসঃ dailynayadiganta

  • সর্বশেষ
  • জনপ্রিয়