শিরোনাম
◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়ে বাড়ির’ ফ্রিজে পচা মাংস, সাময়িক বন্ধ

ডেস্ক রিপোর্ট  : ফ্রিজ ভর্তি পচা মাংস। সেসব মাংস রাখা ছিল কোনো বিয়ের অনুষ্ঠানে পরিবেশনের জন্য। তার সঙ্গে রাখা আগের দিনের বাসি ইফতার সামগ্রী। তবে নামের জোরে ভোক্তাদের ঠকিয়ে বিয়ে বাড়ি রেস্তারাঁর শেষ রক্ষা হলো না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল খাদ্য নিয়ে তাদের এই নজিরবিহীন জালিয়াতি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির এই প্রতিষ্ঠানে অভিযান চালায় ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়। অভিযানে একলাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ রাখা হয়েছে রেস্তারাঁটি।

জব্বার মন্ডল বলেন, ‘বিয়ে বাড়ির ফ্রিজে দীর্ঘদিনের বাসি পচা মাংস ও ইফতার ফ্রিজে সংরক্ষণ ছিল। রমজানের আগের রান্না করা মাংস তারা ফ্রিজে রেখেছিল। তাছাড়া কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস রাখা ছিল। পরবর্তীতে কোন বিয়ের অনুষ্ঠানে তা ব্যবহারের জন্য সংরক্ষণ ছিল। তাদের কিচেনের পরিবেশ ছিল খুবই অপরিচ্ছন্ন। ফ্রিজে রাখা ইফতার তারা আজ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এমনকি অনেক দিনের পুরনো মিষ্টি তাদের ফ্রিজে পাওয়া গেছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘একই চিত্র ছিল ধানমন্ডির সুচিলি রেস্টুরেন্টে। তাদের কিচেনে তেলাপোকা ঘুরতে দেখা গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।’

জব্বার মন্ডল বলেন, ‘অভিযানে ক্যাফে ধানমন্ডিতে গিয়ে দেখা গেছে তারা ফ্রিজের একই চেম্বারে তারা রান্না করা মাংস ও কাঁচা মাংস রেখে দিয়েছে। সেখানেও পুরাতন ইফতার সামগ্রী পাওয়া গেছে। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারি দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।’

ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়