শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ইন্ডিয়ানদের সাথে কাজ করতে ভাল লাগে না: মাহিয়া মাহি(ভিডিও)

বিনোদন ডেস্ক : আমার ইন্ডিয়ানদের সাথে কাজ করতে ভাল লাগে না। ওরা হল রোবটিক। কাজ ছাড়া কিছু বোঝে না। ওরা কাজকে বেশি প্রধান্য দেয়। শুধু কাজ কাজ আর কাজ। আর ব্যক্তিগতভাবে ভিনদেশী নায়কদের সঙ্গে কাজ করতে ভাল লাগে না। দেশের নায়কদের সঙ্গে কাজ করতে আমার বেশি ভাল লাগে। কিন্তু প্রযোজক যদি তার গল্পের প্রয়োজনে বাইরের দেশের নায়ক বেছে নেন, সেখানে আমার কিছু বলার নেই। প্রযোজক যার সঙ্গে দেবেন তার সঙ্গে অভিনয় করবো। তবে হ্যাঁ যার সঙ্গে করি না কেন কাজটি ভালো করার চেষ্টা করব।

বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলা অনুষ্ঠানে ‘ম্যাজিক মামনি’, ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’ এবং ‘টুপটাপ’- তিনটি গানের সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেত্রী মাহিয়া মাহিকে। ঈগলস ডান্স দলের আরও ২০ জন থাকবেন মাহিয়া মাহির সঙ্গে। আট মিনিটের এই গানের কোরিওগ্রাফি করছেন তানজিল আলম।

মাহিয়া মাহি বলেন, “ছোটবেলায় ঈদে আনন্দমেলা অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। আমার অনেক পছন্দের অনুষ্ঠান ছিলো এটি। আর এখন নিজে সেই আনন্দমেলা অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সত্যিই অনেক ভালো লাগা ছড়িয়ে রয়েছে আমার মধ্যে।”

ঢালি তারকাদের দেখা যায় বিয়ে পর কাজ কমে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে তা হয়নি, কেমন লাগে ব্যাপারটি?

মাহি বলেন, বেশিরভাগ তারকাদের দেখা যায় বিয়ে পর কাজ কমে যায়।আমার বিষয়টি অবাক লাগে। বিয়ের আগে আমাকে অনেকে বলেছে, বিয়ে করলে আমি আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটি ঘটেছে। মূলত বিয়ের পরপরই আমি সিনেমায় বেশি কাজ করছি।

তিনি আরও বলেন, অপু সিনেমায় কাজ করতে পুরোপুরি সাপোর্ট করে। ও আমাকে বলে, তুমি সবসময় কাজের মধ্যে থাকবে। তোমাকে অভিনয়ের মধ্যে থাকলেই ভালো লাগে। অপু বিশ্বাস করে আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারবো। আর অপু’তো আমার জীবনের জন্য অনেক লাকি। ও আসার পর আমি অনেক ভালো ভালো সিনেমায় কাজ করছি।

  • সর্বশেষ