শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জারিন দিয়াকে দেখতে হাসপাতালে শোভন-রাব্বানী, বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাস

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি : বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। বুধবার (২২ মে) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে অসুস্থ দিয়াকে দেখতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এই আশ্বাস দেন।

ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক রানা হামিদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘রাতে সভাপতি-সাধারণ সম্পাদক দিয়াকে দেখতে আসছিলো। তারা চিকিৎসার খোঁজ খবর জানতে চেয়েছে। আমরা তাদের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছি। তখন তারা বলেছে, ও যখন ভুল বুঝতে পেরেছে তাই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘দিয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার ফেইসবুক স্ট্যাটাস এর জন্য দুঃখ প্রকাশ করেছে। আর মানবিক দিক বিবেচনায় নিয়ে আমরা তার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করবো।’

প্রসঙ্গত, ছাত্রলীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিত হওয়ার পর তার দেয়া একটি ফেইসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছিল। ওই পোস্টে তিনি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধু ভর্তি (মধুর ক্যান্টিন) মেয়ে লাগে বলে উল্লেখ করেছিলেন। যদিও পরবর্তীতে তিনি ওই পোস্ট দেয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। ১৩মে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার দিন মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে ২০ মে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। ওই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন। ২০ মে দিবাগত রাতে এই নেত্রী বহিষ্কার হওয়ার ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যা চেষ্টার পর সুস্থ হলেও ২২ মে, বুধবার দুপুর দুইটার দিকে তিনি হঠাৎ করেই স্ট্রোক করেন। এতে তার শরীর ‘প্যারালাইজড’ হয়ে মুখ বেঁকে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়