শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ বিপর্যয় রক্ষায় পরিবেশবান্ধব শিল্পকারখানা  তৈরিতে জোর দিতে হবে, বললেন ড. আনসারুল করিম

জুয়েল খান : পরিবেশ বিপর্যয় রোধে সকল প্রকার দূষণ বন্ধ করতে হবে। বিশেষ করে কলকারখানার কালো ধোঁয়া এবং বনভূমি ধ্বংস করা বন্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে আর এর প্রভাবে বরফ গলে সমুদ্রের পানি উপরে উঠে আসবে যার কারণে পৃথিবীর নিচু অংশ পানিতে তলিয়ে যাবে। জলবায়ুর এই বিরূপ প্রভাবের কারণে বিশে^র কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম।

তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের জন্য আমাদের মতো দেশ একাই দায়ী নয়, এর জন্য বড় বড় শিল্পোন্নত দেশ দায়ী, কিন্তু এর জন্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে আমাদের মতো স্বল্পোন্নত দেশ। এখন থেকেই জলবায়ু মোকাবেলায় কার্যকর ভূমিকা না নিলে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে না। সরকার বাংলাদেশের সাধারণ মানুষ এবং পরিবেশবাদী সংগঠগুলোর সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে। এখন থেকে আর কোনোভাবেই গাছপালা কেটে অবাধে বনভূমি ধ্বংস করতে দেয়া যাবে না। পরিবেশের ক্ষতি হয় এমন শিল্প কারখনা তৈরিতে আমাদের দেশর শিল্পপতিদের নিরুৎসাহিত করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়