শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থগিত পাঁচ উপজেলার ভোটগ্রহণ ১৮ জুন

নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপে স্থগিত পাঁচ উপজেলার আগামী ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ওই তারিখে ভোটগ্রহণের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার স্থগিত নির্বাচন ১৮ জুন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত দিয়েছে ইসি।

এক্ষেত্রে এসব উপজেলার নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকেই আবার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এর আগে রাজশাহীর পবা উপজেলার স্থগিত নির্বাচনও ১৮ জুন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয় ইসি।

আগামী ১৮ জুন পঞ্চম তথা শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। সব মিলিয়ে এ দিন ২২উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, শেষ ধাপে ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়