শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ ঘিরে হকি দলের ক্যাম্পে ডাক পেলেন ৩৪ খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক : ফেডারেশনের নির্বাচন ঘিরে দীর্ঘ আট মাস নীল টার্ফে কোন ম্যাচ গড়ায়নি। নির্বাচন শেষে নতুন কমিটির অধীনে নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ হকি লিগও। বাদ ছিল পুরুষ দল। তারাও এবার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এশিয়া কাপ হকি দিয়েই জাতীয় দলের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ১৫-২১ জুলাই থাইল্যান্ডে এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে। হাতে আছে দুই মাসেরও কম সময়। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ৩৪ খেলোয়াড়কে মনোনীত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। মনোনীত হকি খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প ও প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান এর নিকট খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়রা বেশিরভাগই আগের ক্যাম্পেও ছিলেন। এবারও অভিজ্ঞ জিমি-মিমো-নিলয় আছেন তালিকায়।

ক্যাম্পে ডাক পাওয়া ৩৪ খেলোয়াড় : অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব কুজুর, আল আমিন মিয়া (৪জন গোলরক্ষক), কৌসিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ইমরান পিন্টু, শাওন, খোরশেদ, শফিউল আলম শিশির, ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, আশরাফুল ইসলাম, মহসীন, কামরুজ্জামান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, মিলন হোসেন, সিফাত আহমেদ, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়