শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বাজেটে বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতা

স্বপ্না চক্রবর্তী : ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ভাতা দুই হাজার টাকা বাড়ছে। বর্তমানে তারা মাসিক সম্মানী ভাতা হিসেবে নগদ ১০ হাজার টাকা পান। এ সম্মানী ভাতা ছাড়াও তারা অন্য যেসব সুবিধা পান তাও বহাল রাখা হচ্ছে আসছে বাজেটে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮০ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়, দেশে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা মাসিক সম্মানী ভাতা হিসেবে নগদ ১০ হাজার টাকা করে পান। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন মাসিক এ সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। সর্বশেষ গত রোববার ‘জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন এ দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। আগামী বাজেটে মাসিক সম্মানী ভাতা দুই হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। এর বাইরে মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুটি উৎসব ভাতা, বিজয় দিবস ভাতা ও নববর্ষ ভাতা পাচ্ছেন। এসব সুবিধা আগের মতোই অব্যাহত থাকছে।

মুক্তিযোদ্ধারা প্রতিবছর বিজয় দিবস ভাতাবাবদ এককালীন পাঁচ হাজার টাকা পাচ্ছেন। এতে সরকারের বরাদ্দ রয়েছে ৬৫ কোটি টাকা। আর নববর্ষ ভাতা পাচ্ছেন দুই হাজার টাকা করে। এ জন্য সরকারের বরাদ্দ রয়েছে ৪০ কোটি টাকা। দুই ঈদে মুক্তিযোদ্ধাদের জন্য দুটি উৎসব ভাতায় সরকারের বরাদ্দ আছে ৪০০ কোটি টাকা। এসব সুবিধা বহালসহ দুই হাজার টাকা ভাতা বাড়ানোর ফলে আগামী অর্থবছরের নতুন বাজেটে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ৪৮০ কোটি টাকা। চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সে হিসাবে বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে চার হাজার ২৮০ কোটি টাকা।

  • সর্বশেষ