শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিন, মের্কেল ও ম্যাক্রোঁর ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে থাকার অঙ্গীকার

সান্দ্রা নন্দিনী : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইরানের সঙ্গে পরমাণুচুক্তি সুরক্ষিত রাখার ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এই তিন নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয় যেখানে তারা প্রত্যেকেই পারস্পরিক স্বার্থরক্ষাকারী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইরানের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। স্পুৎনিক

বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচির প্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে হওয়া সমঝোতাচুক্তিটি সুরক্ষিত রাখার ওপরও অধিক গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, রুশ, ফরাসি ও জার্মান নেতাদের আলোচনায় ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিকখাতে পারস্পরিক স্বার্থরক্ষাকারী বিষয়গুলোতে একতাবদ্ধ থাকার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, ইরানের সাথে ৬ পরাশক্তির পারমাণবিকচুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন-জেসিপিওএ থেকে গতবছর বেরিয়ে আসার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে মূলত দেশটির জ¦ালানিখাতকে লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞা আরো করা হয়। গত ৮ মে ইরানের পক্ষ থেকেও চুক্তির কয়েকটি সুনির্দিষ্ট অংশ না মানার ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়