শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পর এবার বিশ্বকাপ জার্সি নিয়ে তোপের মুখে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পর এবার বিশ্বকাপের জার্সি নিয়ে সমর্থকদের তোপের মুখে ইংল্যান্ড। মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলসের (ইসিবি) টুইটার পেজে ইংল্যান্ডের বিশ্বকাপের জার্সি ছবি প্রকাশ করে। এবং সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়, জার্সি কেমন লেগেছে। কিন্তু সমর্থকদের কাছ থেকে বিপুল সংখ্যক নেতিবাচক মন্তব্য এসেছে টুইটারে।

ইংল্যান্ডের নতুন জার্সির রং বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি। কেউ কেউ তো আবার মরগানদের জার্সিকে ভারতের জার্সির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। ইংল্যান্ডের টি-টোয়েন্টি জার্সি লাল রংয়ের। আর ওয়ানডে খেলে গাড়ো নীল রংয়ের জার্সি পড়ে। কিন্তু এবারে তাদের বিশ্বকাপ জার্সি আকাশি নীল রংয়ের।

টুইটারে এমন জার্সিকে অনেকেই বিরক্তিকর বলে আক্ষা দিয়েছেন। ভারতের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচে কোনটা ইংলিশ ক্রিকেটার ও কোনটা ভারতের ক্রিকেটার চেনা যাবে না বলে মন্তব্য করেছেন অনেকে।

কেউ আবার বলছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের জার্সি নাকি এর চেয়ে ভালো ছিল। যদিও ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের পছন্দ হয়েছে বিশ্বকাপ জার্সি। বিশ্বকাপের নতুন জার্সি নিয়ে তিনি টুইট করেন, বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরার জন্য সুন্দর জার্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়