শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্গোর ধাক্কায় লঞ্চের তলা ফুটো অল্পের জন্য রক্ষা ৩ শতাধিক যাত্রীর

ফাতেমা ইসলাম : বালুভর্তি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়ার পরও সারেংয়ের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেলেন এমভি গ্লোরি অব শ্রীনগর-২ লঞ্চের তিন শতাধিক যাত্রী। চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরটিভি

মতলব উত্তর থানার ওসি মিজানুর রহমান বলেন, এই দুর্ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নেই। পরে আরেকটি লঞ্চ খবর দিয়ে আনা হলে যাত্রীরা গন্তব্যে রওনা দেন।

শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরি অব শ্রীনগর-২ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে প্রায় তিনশত যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো পাশের দিক থেকে লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে যায়। পরে লঞ্চে পানি প্রবেশ করতে থাকলে ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটিকে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত চলে আসে। এরপর শ্রীনগর-২ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা হয়।

তিনি আরও বলেন, তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেন। যার কারণে যাত্রীদের কোনও সমস্যা হয়নি। বর্তমানে শ্রীনগর-২ লঞ্চটি চরে উঠিয়ে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়