শিরোনাম
◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ব্যাংকে নতুন নোট বিনিময় শুরু হচ্ছে আজ

হ্যাপি আক্তার : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় শুরু হবে আজ। চলবে ৩০ মে পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। পাশাপাশি ঢাকা অঞ্চলের বাণিজ্যিক ব্যাংক সম‚হের বিভিন্ন শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একুশে টেলিভিশন।

ঢাকায় বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে, সেগুলো হলো এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংক মালিবাগ শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্রাক ব্যাংক শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক এসএমই এন্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা।

এছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা নারায়ণগঞ্জ, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল। গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক সাভার শাখা এবং ট্রাষ্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ