শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের সেই পুলিশ গ্রেপ্তার

বিডিনিউজ: মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার পর সেই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, স্কুলছাত্রীর মামা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশের নায়েক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশ লাইন্সে কর্মরত মোক্তার শহরের টিবি ক্লিনিক সড়কে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী গ্রামের বাড়ি বেড়াতে গেলে রোববার রাতে মোক্তার এক স্কুলছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

ছাত্রীর অভিযোগ, এ সময় এলাকাবাসী বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলে মোক্তার তাকে ঘরের ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেন। এতে তার একটি পা ভেঙে যায়। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি কামরুল বলেন, মামলা ছাড়াও এ ঘটনায় জেলার পুলিশ সুপার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। তারা ঘটনা তদন্ত করছেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ