শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে তিন নারীর পেটে মোড়ানো অবস্থায় তিন হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে তিন নারীর পেটে মোড়ানো অবস্থায় তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

২১মে মঙ্গলবার দুপুরে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার রাতে হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মো. শাদেক আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চেকপোস্টে যানবাহন তল্লাশি চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস তল্লাশিকালে কয়েকজন যাত্রীকে সন্দেহ হয়। তাদের তল্লাশি করে ওই তিন নারীর পেটে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

আটক তিন নারী হলেন- হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মো. ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসনের স্ত্রী সেতারা (৩০)। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার টাকা। আটক নারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়