শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তের গোলে চট্ট.আবাহনীর বিরুদ্ধে জয়বঞ্চিত হলো বিজেএমসি

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ফুটবলের ১৫ রাউন্ড শেষ হতে চলেছে। কিন্তু একটি দল এখনও কোনো জয়ের দেখা পায়নি। সেই ১৮ জানুয়ারি শুরু হওয়া লিগের ১২২ দিন পেরিয়ে গেলেও জয়ের স্বাদ পায়নি বিজেএমসি। তাদের ঠাঁইও হয়েছে ১৩ দলের সবার নিচে অবনমন জোনে। কিন্তু আজ একটি জয় পেতে পেতেও শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে।

মঙ্গলবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারাতে হারাতেও পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি টিম বিজেএমসি। এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিলন মোল্লার দলকে। ঘাসহীন এবড়ো থেবড়ো মাঠেই খেলা হলো ১৫তম রাউন্ডের। বল যেন মাটি থেকে আকাশেই বেশি সময় কাটিয়েছে। এমন মাঠেও গোল নিয়ে মাঠ ছাড়া যে কোনো দলের জন্য স্বস্তির ব্যাপার।

ম্যাচে টানা ১৪ ম্যাচে জয়হীন টিম বিজেএমসিই গোলের দেখা পায় আগে। ইউসুফের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে স্যামসন ইলিয়াসুর দুর্দান্ত শটে লিড নেয় বিজেএসসি। ৮৪ মিনিটে লিড পাওয়া বিজেএমসি চট্টলার বিরুদ্ধে এগিয়েই ছিল। পরে ম্যাচে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। হেড থেকে গোল করে বসেন মামাদো বাহ। তার গোলেই টানা হার এড়ালো আকাশি-নীলরা (১-১)।

আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ছয়ে চট্টগ্রাম আবাহনী। ৫ ড্র আর ১০ হারে ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে বিজেএমসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়