শিরোনাম
◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম ◈ হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে যেসব দেশের জন্য ◈ তেহরানের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বটগাছের নিচে পাঠশালা: শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার আলো ছড়াতে চায় সরকার

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনার পরিবেশ নেই তাই প্রতিরোধই একমাত্র বিকল্প, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সান্দ্রা নন্দিনী : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তিনি সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপের মধ্যদিয়ে সমস্যার সমাধানে আগ্রহী হলেও বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে তাতে আর এসব কোনও কাজে লাগবে না। সোমবার সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এতথ্য জানায়। বিবিসি

রুহানি বলেন, ‘আজকের পরিস্থিতি কোনভাবেই সংলাপের জন্য উপযুক্ত নয়। তাই আমাদের পক্ষ থেকে প্রতিরোধকেই একমাত্র বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান ভয়াবহ হামলার শিকার হবে যদি তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কোনও বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। তেহরান সম্প্রতি ওয়াশিংটনের বিষয়ে অত্যন্ত শত্রæভাবাপন্ন মনোভাব দেখাচ্ছে।’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের হত্যাযজ্ঞের হুমকি ইরানকে ধ্বংস করতে পারবে না। সোমবার এক টুইট-বার্তায় তিনি বলেন, ‘ইরানিরা হাজার বছর ধরে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে। অর্থনৈতিকভাবে চালানো সন্ত্রাস কিংবা হত্যাযজ্ঞ কোনটি দিয়েই ইরানকে নিশ্চিহ্ন করা যাবে না। তাই কখনো ইরানকে হুমকি দিতে আসবেন না। তারচেয়ে বরং সম্মান দেখাতে চেষ্টা করুন..এটিই কাজে দেবে!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়