শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন আনা হচ্ছে না ভারতের বিশ্বকাপ দলে

আক্তারুজ্জামান : আর মাত্র ৯দিন পরেই পর্দা উঠবে ১২তম বিশ্বকাপ আসরের। এরই মধ্যে সব দলই তাদের দল গোছানোর কাজ শেষ করেছে। এখন চলছে সর্বশেষ সংযোজন-বিয়োজন। কাট-ছাট করে কাউকে বাদ দেয়া হচ্ছে কাউকে নতুনভাবে ডাকা হচ্ছে। কিন্তু দল নিয়ে কাটাছেঁড়া করতে চাইছে না শিরোপার অন্যতম দাবীদার টিম ইন্ডিয়া।

যদিও ২৩ মে পর্যন্ত বিশ্বকাপের চ‚ড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। হাতে আরও সময় বাকি থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন, সংযোজন বা বিয়োজন আসছে না। তার মানে প্রাথমিক দলে থাকা ১৫ জনই যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপে।

ভারতের ব্যাটিং লাইনআপ নিঃসন্দেহে বিশ্বসেরা। কিন্তু এই ব্যাটিং লাইনআপে চার নম্বর ব্যাটসম্যানটি কে হবে, সেটা নিয়েই ছিল যত আগ্রহ। এই পজিশনের জন্য প্রতিযোগিতাটা ছিল আম্বাতি রাইডু, ঋষভ প্যান্ট, বিজয় শংকর, অজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে, দিনেশ কার্তিকের মাঝে। তবে, উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক, তরুণ অলরাউন্ডার বিজয় শংকরের ভাগ্যেই শিকেটা ছিঁড়েছিল।

৫ জুন দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে দু’বারের চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, বিজয় শংকর, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা এবং দিনেশ কার্তিক।

  • সর্বশেষ