শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাজীবী সংগঠনগুলো সরাসরি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত, বলেন ড. ইফতেখারুজ্জামান

মঈন মোশাররফ : টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, পেশাজীবী সংগঠনগুলোর মূল ক্ষমতা রাজনীতি। তারা পেশাজীবী ও শ্রমিক নেতা হয়ে সরাসরি রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত। তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আছে। এই সংগঠনগুলোর যখন নির্বাচন হয়, তখনো আমরা দেখি সেখানে রাজনৈতিকভাবে প্রার্থী ঠিক হয়।

তিনি আরো বলেন, রাজনীতির কারণে তারা ক্ষমতার সঙ্গেও যুক্ত। তাই দেখা যায়, যেসব সরকারি প্রতিষ্ঠানে সিবিএ আছে, তার নেতারা সেখানকার নিয়োগ, বদলিসহ নানা কাজের সঙ্গে যুক্ত। তারা অবৈধ প্রভাব খাটিয়ে এর মাধ্যমে অর্থ আয় করে।

তিনি মনে করেন, এদের রাজনীতির বাইরে আনতে হবে। রাজনীতির কারণে এই ধরনের সংগঠন দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সরকারের এটা দেখা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়