শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর সাথে বিবাদে জড়িয়ে বিমান থেকেই নিষিদ্ধ ধারাভাষ্যকার!

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বিমানে চড়ে নারীর সাথে ঝগড়ার কারনে বিমান থেকে নিষিদ্ধ করা হয় জনপ্রিয় অস্ট্রেলিয় ধারাভাষ্যকার মাইকেল শ্লেটারকে। গত রোববারে সিডনি থেকে ওয়াগার উদ্দেশ্যে রওয়ানার পথে এ ঘটনাটি ঘটে।

ফক্স ক্রিকেটের সূত্র দিয়ে জানা যায় রবিবার সিডনি থেকে শ্লেটার বিমানে চড়েন ওয়াগার উদ্দেশ্যে। তবে সেই বিমানে বিবাদে জড়িয়ে পরেন শ্লেটার। বিমানের মধ্যেই দুই নারীর সাথে বিবাদে জড়িয়ে পরেন। প্রত্যক্ষদর্শী নিক ফার্গাস জানান, ‘সে অনেক বড় ঝগড়ায় জড়িয়ে পরেছিল। এটা কোন সাধারণ ঝগড়া ছিলোনা যা বন্ধুদের মাঝে হয়ে থাকে। এটা ধীরে ধীরে আরো বড় আকার ধারন করছিলো।’

পরবর্তীতে শ্লেটার প্লেনের ওয়াশরুমে চলে যায় ও প্লেন ছাড়তে অপারগতা জানায়। তার জন্য প্লেন টেক অফ দেরি হচ্ছিল। এরপর প্লেনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা এসে তাকে প্লেন ছাড়তে বাধ্য করেন।

সংবাদমাধ্যমকে শ্লেটার জানান, ‘আমার সাথে আমার দুই বন্ধুর একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে বিমানে। এর জন্য সকলের সমস্যা সৃষ্টি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।’

উল্লেখ্য, কিছুদিন আগেই আসন্ন আইসিসি বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা পান অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ধারাভাষ্যকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়