শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানিদের ভিসা স্থগিত নিয়ে ঢাকা ও ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন

সান্দ্রা নন্দিনী : গত চারমাস ধরে পাকিস্তান ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস কাউন্সেলর ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলিয়ে রাখার প্রেক্ষিতে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র ইয়ন’কে নিশ্চিত করেছে। এমনকী, ইসলামাবাদস্থ বাংলাদেশি দূতাবাসের ভিসা সেকশনও বন্ধ রয়েছে। ইয়ন।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বাংলাদেশ পাকিস্তানের নতুন মনোনীত হাইকমিশনার সাকলায়েন সায়েদার মনোনয়ন গত একবছর পার হয়ে গেলেও অনুমোদন কিংবা প্রত্যাখ্যান কিছুই করেনি। ২০১৮ সালের মার্চ থেকে এই পদটি শূন্য রয়েছে।

সূত্র আরও জানায়, গত অক্টোবরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দেওয়া হয়, যেহেতু ঢাকায় পাকিস্তানের দূতাবাস বর্তমানে একজন কনস্যুলার পর্যায়ের কর্মকর্তা দ্বারা পরিচালিত হচ্ছে, কাজেই ইসলামাবাদের বাংলাদেশের দূতাবাসকেও ওই পর্যায়ে নামিয়ে আনা উচিৎ। তবে, ইমরান খান এই পরামর্শে কর্ণপাত করেননি।

ঢাকাস্থ পাকিস্তানের দূতাবাস বাংলাদেশের ভেতরে জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করছে ঢাকার পক্ষ থেকে এই অভিযোগ করার পর থেকেই দেশ দু’টির মধ্যে গত কয়েকবছর ধরেই কূটনৈতিক সম্পর্কে শিথিলতা বিরাজ করছে। এমনকী, গত ৪ বছর ধরে দুইদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের কোন বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়