শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিলনাড়ুতে আইএস বিরোধী অভিযান, মোবাইল-ল্যাপটপ জব্দ

আব্দুর রাজ্জাক : ভারতের তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সোমবার তামিলনাড়ুর অন্তত ১০ টি জায়গায় আইএস বিরোধী অভিযান চালায়। এতে ১৬টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, হার্ডডিস্ক, ৮টি সিমকার্ড, মেমোরিকার্ড, কার্ডরিডার ও দুটি ছুড়ি জব্দ করা হয়। ইয়ন, বিজনেস স্ট্যান্ডার্ড

তদন্ত কর্মকর্তারা জানান, তামিলনাড়ুতে কয়েকজন যুবক গোপনে আইএস এর মতো নতুন একটি সন্ত্রাসী সংগঠন তৈরির ষড়যন্ত্র করছে বলে গোয়েন্দা তথ্য ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে মুথুপেত, কেলাকারাই, দেভিপাতিনাম, লালপেত ও সালেমের ১০ টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় আসা এলাকাগুলোতে অবস্থান করে এমন কয়েকজন যুবক একটি সন্ত্রাসী সংগঠন তৈরির করছে বলে সম্প্রতি অভিযোগ করে কেলাকারাই পুলিশ। এর ভিত্তিতে একটি তদন্তও হয় যাতে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গিয়েছিলো বলে তদন্ত কর্মকর্তারা জানান।

একজন এনআইএ কর্মকর্তা বলেন, তামিলনাড়ুতে ১০ জন লোক সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করে ষড়যন্ত্র শুরু করে। ২০১৮ সালে এই গ্রুপটি অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্র, সশস্ত্র সংগ্রামে অংশ নেয়াদের বেতন দিতে অর্থ সংগ্রহ, কারাগারে থাকা সন্ত্রাসীদের পালাতে সহযোগিতা ও নিজেদের আদর্শের প্রচার করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

গতবছর ২ এপ্রিল তাদের বিরুদ্ধে তামিলনাড়ুতে একটি মামলা দায়ের করা হয় এবং এর জের ধরে ৯ জনকে আটকও করা হয়। কিন্তু পরে তারা জামিনে বের হয়ে আবারো ষড়যন্ত্র শুরু করে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়