শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রচারের ব্যাখ্যা দিবে সুপ্রিম কোর্ট

মহসীন কবির: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে সংবাদ না প্রকাশের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এটা নিরসনে সুপ্রিম কোর্ট প্রশাসন শিগগিরই ব্যাখ্যা দেবেন। সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমার সঙ্গে প্রধান বিচারপতির মাঝে মাঝে কথা হয়েই থাকে। তাই আমার এখানে আসা অস্বাভাবিক কিছু না।’

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন না করার বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি নিশ্চই এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদিও ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।’

ষোড়শ সংশোধনী না থাকায় এ মূহূর্তে বিচারপতিদের অপসারণের বিষয়ে শূন্যতা রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল আদালতের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোনো সমস্যা যদি হয় তাহলে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী।

তার কাছে নিশ্চয় কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে। তিনি সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। সেটা কার বিবেচ্য বিষয় সেটা আমাকে জিজ্ঞাসা করা হলে তাকে আমি বলব। ষোড়শ সংশোধনীর বিষয়ে যে শূন্যতা সে শূন্যতার কারণেই কোনো কিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না-এটা ঠিক না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়