শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্যে ভেজালকারীদের ফাঁসির দাবি ১৪ দলের

আবুল বাশার নূরু : ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে। এই ভেজালকারীরা মানুষরূপী নরপিশাচ, এদের শুধু অর্থদণ্ড নয়, মৃত্যুদণ্ড দিতে হবে। ১৪ দলের পক্ষ থেকে আমরা এ দাবি করছি। এই ভেজালকারীদের কোনোভাবে ক্ষমা করা যায় না।

সোমবার (২০ মে) সন্ধ্যায় সংসদ ভবনের মেম্বারস ক্লাব মাঠে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াতকেও দায়ী করেন সাবেক এই মন্ত্রী। বলেন, মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজাল ব্যবসা করা, যার মাধ্যমে তাদের সন্তান মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে।

কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে নাসিম বলেন, অর্থনৈতিক ম‚ল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা যা করণীয় তা করতে হবে।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী জানান, বাঙালি জাতীয়তাবাদবিরোধী সব ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে।

  • সর্বশেষ