শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের মধ্যেই পাক-ভারত সীমান্তে বিপুল টাকাসহ আটক ৫ পাকিস্তানি

জাবের হোসেন : লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে সারা ভারত জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ঠিক তখনই রাজস্থানের পাকিস্তান সীমান্ত থেকে গ্রেপ্তার হল পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি। সোমবার সকালে বিকানেরের পাকিস্তান সীমান্ত সংলগ্ন খাজুওয়ালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা। ধৃতদের কাছ থেকে ১০ লাখ রুপীর বেশি নগদও বাজেয়াপ্ত করা হয়েছে। সংবাদ প্রতিদিন

পুলিশ জানায়, সোমবার সকালে সীমান্ত এলাকা নাকা চেকিং করার সময় ধৃতদের গাড়ি আটক করে বিএসএফ। তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লাখ টাকার বেশি উদ্ধার হয়। গাড়িতে থাকা যাত্রীদের এই বিষয়ে জেরা করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাদের আটক করে আমাদের থানায় এসে গোটা ঘটনাটি খুলে বলেন জওয়ানরা।

তিনি আরও জানান, ধৃতদের জেরা করে এত টাকা তারা কোথায় পেল তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি ওই টাকা তারা অপরাধমূলক কোনও কাজে ব্যবহার করতে নিয়ে যাচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিকানের জেলার খাজুওয়ালা এলাকা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরেই রয়েছে পাকিস্তান সীমান্ত। দীর্ঘদিন ধরেই এই এলাকায় চোরাচালান ও বিভিন্ন বেআইনি কাজকর্ম সংগঠিত হওয়ার অভিযোগ উঠছে। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ