শিরোনাম
◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী ◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গডসে হিন্দু সন্ত্রাসবাদী, মন্তব্যের জন্য মামলা, আগাম জামিন পেলেন কমল হাসান

শেখ নাঈমা জাবীন : জামিন পেলেন রাজনীতিক ও প্রখ্যাত অভিনেতা কমল হাসান। আর তা মঞ্জুর করল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু বলে মন্তব্য করেছিলেন তিনি। দক্ষিণপন্থী এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই মামলা হয়। সোমবার সেই মামলায় আগাম জামিন পান কমল হাসান। আজকাল

খানিকটা স্বস্তি পেলেন রাজনীতিতে আসা খ্যাতনামা অভিনেতা কমল হাসান। কারণ তাঁর মন্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তার নাম নাথুরাম গডসে। যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন।’ কমল হাসানের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলা হয়, নাথুরাম গডসে সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। কাউকে আঘাত দিতে তা করা হয়নি। বিষয়টির অপব্যাখ্যা করা হচ্ছে।

আদালতে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ‘গডসে নিজে শুনানিতে বিবৃতি দিয়েছিলেন, আমি কেন গান্ধীকে হত্যা করেছিলাম, কারণ আমি একজন হিন্দু এবং গান্ধী ভারত ভাগের জন্য দায়ী।’ আদালতে তৎকালিন সময়ের শুনানিতে এবং নিজের বইতে এই কথাই উল্লেখ করেছিলেন গডসে। এবার তা আদালতে তুলে ধরলেন কমল হাসান। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ