শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা রেখে দায়িত্ব পালনকালে রাজধানীতে ট্রাফিক পুলিশের মৃত্যু

সুজন কৈরী : রাজধানীর বিজয় সরণিতে দায়িত্ব পালনকালে গতকাল সোমবার ট্রাফিক কনস্টেবল আজিজুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে গরমে হিটস্ট্রোক জনিত কারনে হৃদরোগে আক্রান্ত তিনি মারা গেছেন।

সহকর্মীরা জানান, রোজা রেখে সোমবার দুপুরের ডিউটিতে আসেন আজিজুল ইসলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মৃত ওসিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবারসহ রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনিআখড়ায় থাকতেন।
বড় ছেলে মেহেদি আযম কাঁদতে কাঁদতে বলেন, আমার ছোটবোনের এইচএসসির প্রাকটিক্যাল পরীক্ষা মঙ্গলবার। ছোট ভাইটি সপ্তম শ্রেণিতে পড়ে। এখন আমি কী করব বুঝতে পারছি না।
পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস জানান, আজিজুল ইসলাম বিজয় সরণিতে দুপুরে ডিউটিতে আসেন। দুপুর সাড়ে ৩ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য তার লাশ পুলিশি ব্যবস্থায় গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়