শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাগো সস্তায় এক প্যাকেট বিড়ি খাওয়ান সরকারকে মন ভরে দোয়া করবো’

আসিফ কাজল- ‘আপনি মোগো একটা দাবি মাইনা নেন, মোগো সস্তায় এক প্যাকেট বিড়ি খাওয়ান, মোরা আপনের জন্য দোয়া করবো, সরকারকে আমরা মন ভরে দোয়া করবো।’ ২০ মে সোমবার ভারতের ন্যায় বাংলাদেশের শ্রমিক বান্ধব বিড়ি শিল্পকে কুটির শিল্প ও ভোক্তা অধিকার রক্ষার লক্ষ্যে এবং আসন্ন বাজেটে কম মূল্যে বিড়ি পাওয়ার দাবিতে সর্বস্তরের ভোক্তা পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বরিশাল কারিগর বিড়ির সদস্য হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী হিসেবে আবির্ভাব হয়েছে। পূর্বে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশে সিগারেট ২০৪০ সাল পর্যন্ত চলবে আর বিড়ি ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হবে। একই দেশে দ্বৈত নীতি চলতে পারেনা। এসময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সরকারের কাছে ৬ টি দাবী করেন। দাবীগুলো হলো যথাক্রমে-

১.ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
২. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর সিগারেট এর পরিমাণ বাড়াতে হবে।
৩. কোন সরকারি আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর ডাইরেক্টর পদে থাকতে পারবেন না।
৪. ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্পে পরিণত করতে হবে
৫. বঙ্গবন্ধুর আমলে যেমন বিড়ির উপর কর ছিলনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারের আমলেও বিড়িতে কর থাকতে পারবে না।
৬.সিগারেটের ন্যায় বিড়ি ২০৪০ সাল পর্যন্ত থাকতে হবে।

এছাড়াও তারা হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, অযাচিতভাবে বিড়ির দাম বাড়ানো হলে দেশে বিড়ি-সিগারেট চোরাচালান হবে ও সরকার রাজস্ব হারাবে।

  • সর্বশেষ